× Banner
সর্বশেষ
৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ

মাদক নিয়ন্ত্রিত জেলা ঘোষণায় মেহেরপুরে সাংবাদিকদের সাথে পুলিশের মতবিনিময়

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরকে মাদক নিয়ন্ত্রিত জেলা হিসেবে ঘোষণা করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে পুলিশ সুপার। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার সময় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন পুলিশ সুপার হামিদুল আলম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন, সাংবাদিক রফিক-উল আলম, তোজাম্মেল আযম, কামারুজ্জামান খান, মহাসিন আলী, মাজেদুল হক মানিক, ফারুক হোসেন, মেহের আমজাদ, রাশেদুজ্জামান, আতাউর রহমান, সাউদ আলী চন্দন, ফজলুল হক মন্টু ও রেজাসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার মেহেরপুরের সাংবাদিকবৃন্দ।

পুলিশ সুপার হামিদুল আলম বলেন, সব সন্ত্রাসী মাদক সেবী। মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হলে চুরি, ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকান্ড কমে আসবে। আগামী ১ মার্চ/২০১৬ থেকে মেহেরপুরকে মাদক নিয়ন্ত্রিত জেলা হিসেবে ঘোষণা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..