× Banner
সর্বশেষ
ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী লক্ষ্মীপুরে জমি বিরোধকে কেন্দ্র করে ছাত্রলীগকর্মীর হামলা, ভাঙচুরের অভিযোগ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে – এস এম জিলানী

ACP
হালনাগাদ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে - এস এম জিলানী

গোপালগগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন,  মাদক প্রতিরোধ করতে না পারলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। তাই যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে আমাদেরকে মাদক প্রতিরোধ করতে হবে।
এ জন্য মাদক বিক্রেতা বা সেবনকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে হবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দিকে তাকিয়ে থাকলে হবে না। প্রয়োজনে আমাদেরকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
আজ শনিবার কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি গ্রামের দূর্গামন্দির চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমাকে এমপি বা সংসদ সদস্য মনে করবেন না। আমি আপনাদের সেবক। আপনারা আমাকে সম্মানিত করেছেন। আমি এই সম্মানটুকু ধরে রাখতে চাই। আমি আমার জীবনের সবটুকু দিয়ে আপনাদের পাশে থাকবো। আমাকে আপনাদের খুঁজতে হবে না। আমিই আপনাদের দ্বারে দ্বারে আসবো।আপনাদের কথা শুনবো।
উপস্থিত হিন্দু সম্প্রদায়ের জনগনকে উদ্দেশ্য করে এস এম জিলানী বলেন, আমি কথা দিয়ে ছিলাম, নির্বাচিত হতে পারলে সংসদে গিয়ে আপনাদের কথা বলবো। আমি আমার কথা রেখেছি। সংসদে দাড়িয়ে আপনাদের কথা বলেছি। আগামীতেও আমি আপনাদের শান্তি ও নিরাপত্তার জন্য কথা বলবো।
এলাকার উন্নয়নের কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন, ইতোমধ্যে এলাকার উন্নয়নে আমি কাজ শুরু করেছি। তবে আমাদের আস্তার ঠিকানা প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে মসজিদ, মন্দির, গীর্জা, কবরস্থান ও শশ্মানের উন্নয়নের কথা বলেছেন। এদিকে লক্ষ রেখেই আমি এলাকার উন্নয়ন করছি। পর্যায়ক্রমে এলাকার সকল প্রকার উন্নয়ন করা হবে।
এরপর সংসদ সদস্য এস এম জিলানী সাদুল্লাপুর ইউনিয়নের পলোটানা গ্রামের শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে শ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মোৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..