× Banner
সর্বশেষ
পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার – ড. মাহদী আমিন মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য – স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

মাদকাসক্ত পুত্রকে পুলিশে দিলেন বাবা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরের পীরগঞ্জে মাদকের টাকা না পেয়ে শামীম মিয়া (২৪) নামে মাদকাসক্ত ছেলে বাবার গলায় ছুরি ঠেকিয়ে তাকে হত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের সশ্রম কারাদন্ডদেশ দেন।

বৃহষ্পতিবার দুপুরে উপজেলার শ্যামপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার শ্যামপুর গ্রামের মাহবুবার রহমানের পুত্র মাদকাসক্ত শামীম মিয়া প্রায়ই মাদকের টাকার জন্য মা-বাবাকে মারপিট করত। গত বুধবার রাতে মাতাল অবস্থায় শামীম বাড়িতে এসে ৩ হাজার টাকার জন্য তার বাবাকে চাপ দেয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত শামীম বাবার গলায় ছুরি ঠেকায়। একপর্যায়ে বাবা মাহবুবার রহমান ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে সংবাদ দিলে ইনচার্জ শাহীনুর ইসলাম সিদ্দিকী সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) এসএম গোলাম কিবরিয়া ১ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন।


এ ক্যটাগরির আরো খবর..