× Banner
সর্বশেষ
তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী আগৈলঝাড়ায় তেল না পেয়ে পুলিশের উপস্থিতিতে পাম্প ম্যানেজারের উপর যুবদল কর্মীর হামলা ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে ‘ফুয়েল পাস’ অ্যাপ পাইলটিং কার্যক্রম শুরু হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

তরিকুল ইসলাম

মাদকাসক্তকে দীর্ঘমেয়াদী চিকিৎসা ও সঠিক নার্সিংয়ের মাধ্যমে মাদকামুক্ত করা যায়

Kishori
হালনাগাদ: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
দীর্ঘমেয়াদী চিকিৎসা

মাদকাসক্তি একটি দীর্ঘমেয়াদী রোগ, যা সঠিক চিকিৎসা, থেরাপি এবং নিবিড় নার্সিং-এর মাধ্যমে নিরাময় সম্ভব। বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় মাদক বিরোধী কমিটির সদস্য ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য এবং ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে পারিবারিক সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, মাদকাসক্তি বিশ্বের সামাজিক সমস্যার অন্যতম। সঠিক নিয়মে এবং নির্দিষ্ট মেয়াদে এভিডেন্স বেইজড চিকিৎসার মাধ্যমে এ রোগের চিকিৎসা সম্ভব। চিকিৎসা পরবর্তী নিয়মিত যত্নের মাধ্যমে রোগীর সুস্থতা নিশ্চিত করা যায়।

সভায় অতিথি হিসেবে আলোচনা করেন জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালের মানসিক বিশেষজ্ঞ ডাঃ আনিকা বাসারাত। তিনি বলেন, রাগারাগি করে কাউকে মাদকের পথ থেকে ফেরানো সম্ভব নয়। মাদকাসক্তের প্রতি পরিবারের সদস্যদের সহনশীল হতে হবে। আদর, ভালবাসা দিয়েই মাদকের পথ থেকে কাউকে ফেরানো সম্ভব। তিনি আরো বলেন- মাদকাসক্তদের অপরাধী না ভেবে সহমর্মী হয়ে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ্য করতে হবে।

মাদকাসক্তি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের কাইন্সেলর সুমাইয়া তিথির সঞ্চালনায় সভায় আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলোজিস্ট রাখী গাঙ্গুলী, কেন্দ্র ব্যবস্থাপক লায়লা ইয়াসমিন ও কেস ম্যানেজার রোজিনা খাতুন।


এ ক্যটাগরির আরো খবর..