× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

ডেস্ক

মাঠের খেলায়ও পাকিস্তানকে কোনো পাত্তা দেয়নি ভারতের যুবারা

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ভারতের যুবারা

বড়দের মতো ছোটরাও হাঁটলো একই পথে। মাঠের খেলায়ও পাকিস্তানকে কোনো পাত্তা দেয়নি ভারতের যুবারা। আগে ব্যাট করে ২৪০ রানে অলআউট হয় ভারত। জবাব দিতে নেমে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় দেড়শ রানেই। আর তাতেই ৯০ রানের বিশাল জয় পায় ভারতীয় ‍যুবারা।

রোববার (১৪ ডিসেম্বর) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে টসের সময় পাকিস্তানের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি ভারতের অধিনায়ক ।

সবশেষ এশিয়া কাপের আসরে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল তিন ম্যাচে। সেই তিন ম্যাচের এক ম্যাচেও পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হাত মেলাননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। এরপর নারীদের বিশ্বকাপেও দেখা গেছে একই চিত্র। আজ যুব এশিয়া কাপেও ভারত-পাকিস্তানের ম্যাচে দেখা গেলো সেই একই চিত্র।

 দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় ভারত। আয়ুশ মাহাত্রে ও বৈভব সূর্যবংশীর জুটি থেকে আসে ২৯ রান। তবে সূর্যবংশীকে রান পেতে দেননি মোহাম্মদ সায়াম। ৬ বল খেলে মাত্র ৫ রান করেই আউট হন সূর্যবংশী। সায়ামের বলে তারই তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন এই ওপেনার।

 দ্বিতীয় উইকেটে ৪০ বলে ৪৯ রানের জুটি গড়েন আয়ুশ ও অ্যারন জর্জ। বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে থাকা জর্জ আউট হন ৩৮ রান করে। তার ২৫ বলের ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কা। তাকেও শিকার করেন সায়াম।

 ইনিংস বড় করতে পারেননি বিহান মালহোত্রাও। ১৬ বলে ১২ রান করে আউট হন তিনি। বেদান্ত ত্রিবেদী ২২ বলে মাত্র ৭ রান করে আউট হন। এই দুইজনকেই সাজঘরে ফেরান নিকাব শফিক।

পঞ্চম উইকেটে ম্যাচের সবচেয়ে বড় জুটি গড়েন জর্জ ও অভিজ্ঞান কুন্ডু। ৬৮ বলে ৬০ রান আসে তাদের জুটি থেকে। অভিজ্ঞান আউট হলে ভেঙে যায় এই জুটি। আব্দুল সোবহানের বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৩২ বলে ২২ রান।

একই ওভারে জর্জকেও সাজঘরে ফেরান সোবহান। সেঞ্চুরির পথে এগোতে থাকা জর্জ থামেন ৮৫ বলে। এরপর কণিষ্ক চৌহান দ্রুত রান তোলেন। ৪৬ বলে ৪৬ রান আসে তার ব্যাট থেকে। দুটি চার ও তিনটি ছক্কা হাঁকান তিনি। তবে ভারত পুরো ৫০ ওভার খেলতে পারেনি। ৪৬.১ ওভারে ২৪০ রানে অলআউট হয় তারা। পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন সায়াম ও সোবহান। দুটি উইকেট শফিক নেন দুইটি উইকেট।

রান তাড়ায় ব্যাট করতে নেমে কিছুটা দেখেশুনেই শুরু করে পাকিস্তান। স্কোরবোর্ডে ২১ রান যোগ হতেই সামির মিনহাস। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে টপ অর্ডারের ৪ ব্যাটার। প্রথম চার ব্যাটারের স্কোর ছিল- উসমান খান ১৬ রান, সামির মিনহাস ৯ রান, আলি হাসান বালুচ ০ রান, আহমেদ হুসাইন ৪ রান। তিনটি উইকেটই নেন দীপেশ দেবেন্দ্রন এবং একটি নেন কণিষ্ক।

পঞ্চম উইকেটে ৬৫ বলে ৪৭ রানের জুটিতে প্রতিরোধের চেষ্টা করেন ফারহান ইউসুফ ও হুজাইফা আহসান। ফারহানকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সূর্যবংশী। ৩৪ বলে ২৩ রান করে বিদায় নেন ফারহান।

এরপর হামজা জাহুরকে নিয়ে ৩২ রানের জুটি গড়েন হুজাইফা। তবে সেখানে হামজার অবদান ছিল মাত্র ৪ রান। পাকিস্তানের ব্যাটিং অর্ডারের শেষ পাঁচ ব্যাটারের কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর।

শেষ ব্যাটার হিসেবে আউট হন হুজাইফা। ব্যাট হাতে পাকিস্তানের পক্ষে একাই লড়াই করেন তিনি। ৮৩ বলে ৭০ রান আসে তার ব্যাট থেকে।
শেষ পর্যন্ত ৪১.২ ওভারে ১৫০ রানে অলআউট হয় পাকিস্তান। আর তাতেই বিশাল জয় পায় ভারত। ভারতের হয়ে দীপেশ ও কণিষ্ক শিকার করেন তিনটি করে উইকেট। এছাড়া কিশা সিং নেন দুটি উইকেট।


এ ক্যটাগরির আরো খবর..