× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

মালেশিয়ায় পাইপ লাইনের কাজ করতে গিয়ে মাটি ধ্বসে চাঁপা পড়ে নিহত শার্শার যুবক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
মাটি ধ্বসে চাঁপা পড়ে নিহত

আঃ জলিল, (শার্শা-যশোর)প্রতিনিধিঃ-মালেশিয়ায় পাইপ লাইনের কাজ করতে গিয়ে মাটি ধসে চাঁপা পড়ে নিহত হয়েছে সোহেল রানা ওরফে বকুল (২৫) নামে এক বাংলাদেশী যুবক।

যশোরের শার্শার বাড়িতে চলছে এখন শোকের মাতম। সন্তানকে হারিয়ে দিশেহারা তার পরিবারের সদস্যরা। নিহত বকুল শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

নিহতের মা আল্লাদি বেগম জানায়, তিন বছর আগে দালালের প্রলোভনে পড়ে সংসারের সচ্ছলতা ফেরাতে জায়গা জমিন, গরু ছাগল সহায় সম্বল বিক্রি করে পরিবারের বড় সন্তান বকুলকে অবৈধভাবে মালেশিয়াতে পাঠান তার পরিবার।

ভালই চলছিল আব্দুল মতিন দম্পতির সংসার। কিন্তু বিধিবাম ভাগ্যের নির্মম পরিহাস সেই সুখ তাদের কপালে সইলো না। গত বৃহস্পতিবার তার সহকর্মী বন্ধু বিকেল ৫টায় হঠাৎ মালেশিয়া থেকে ফোন করে তাদের ছেলে বকুল পাইপ লাইনের কাজ করতে গিয়ে মাটি ধসে চাঁপা পড়েছে। এমন সংবাদ পেয়ে হতভাগা মা বাকরুদ্ধ হয়ে পড়েন।

সর্বশেষ সরেজমিনে সোমবার সকালে বকুলের বাড়িতে গেলে দেখা যায় বকুল বকুল বলে কাঁদতে কাঁদতে বারবার মুর্ছা যাচ্ছেন মমতাময়ী মা। কান্না জড়িত কন্ঠে তিনি জানান বকুল আর এই পৃথিবীতে বেঁচে নেই।

পরিবারের সদস্যদের কান্নার আওয়াজ পুরা বাড়ির পরিবেশ ভারি হয়ে উঠেছে। বকুলের মৃত্যুর খবর পেয়ে পাড়া প্রতিবেশী ও আত্নীয় স্বজন বাড়িতে ছুটে আসছেন। কেউ তার মা-বাবাকে সান্তনা দিতে পারছেন না। বকুলই ছিল তাদের পরিবারে একমাত্র আয়ের উৎস। তার মৃত্যুতে অনিশ্চিত হয়ে পড়েছে একটি পরিবারের ভবিষ্যৎ।

পরিবারের একমাত্র চালিকা শক্তিকে হারিয়ে সবাই এখন দিশেহারা হয়ে পড়েছে। নিহতের মরদেহ বর্তমানে মালেশিয়ার কানতাপ নামে একটি হাসপাতালে রয়েছে। তবে নিহতের মরদেহ বাংলাদেশে কবে নাগাদ আসবে এই ব্যাপারে সঠিক কোন তথ্য দিতে পারেনি বকুলের পরিবার।


এ ক্যটাগরির আরো খবর..