× Banner
সর্বশেষ
আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ 

নিজস্ব প্রতিবেদক

মাছ-মাংসের উৎপাদন বাড়াতে কাজ করেছি-উপদেষ্টা

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
মাছ-মাংসের উৎপাদন বাড়াতে কাজ করেছি-উপদেষ্টা

মাছ ও মাংসের উৎপাদন বাড়াতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কাজ করেছে জানিয়ে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, তবে দাম নিয়ন্ত্রণ আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব নয়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, পণ্যের দাম অনেক কারণেই বাড়ে। এর মধ্যে মাছের ফিডের দাম কয়েক গুণ বেড়েছে। মাত্র ১৫-১৬ মাসে এসব কাঠামোগত সমস্যা পুরোপুরি সমাধান করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব অনেক ছিল, কিন্তু সে তুলনায় সময় কম। তবুও এই সময়ের সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করেছি আমরা। আমাদের অর্জন বা ঘাটতি আছে। সবকিছু বিবেচনায় নিলে এই স্বল্প সময়ে সাফল্য নিয়েই দায়িত্ব শেষ করছি।

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আইনগত কাঠামো শক্তিশালীকরণ, টেকসই উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং খামারিদের আর্থিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, আমাদের কিছু সুনির্দিষ্ট লক্ষ্য ছিল তা হচ্ছে মৎস্য ও প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি করে দেশের প্রাণিজ আমিষের চাহিদা মেটানো অন্যদিকে মাছ, গরু, ছাগল, ভেড়া, মহিষ, হাঁস-মুরগির দেশীয় জাত এবং এর সঙ্গে সম্পৃক্ত জনগোষ্ঠীর জীবন-জীবিকা রক্ষা করা।


এ ক্যটাগরির আরো খবর..