× Banner
সর্বশেষ
৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী

মাছের চেয়ে প্লাস্টিক বর্জ্য বেশি থাকবে সমুদ্রে

admin
হালনাগাদ: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: সমুদ্রগুলোতে মাছের তুলনায় প্লাস্টিক বর্জ্য বেশি থাকবে ২০৫০ সালের দিকে। বিশ্বব্যাপী মানুষ যে পরিমাণে প্লাস্টিক সামগ্রী ব্যবহার করছে তাতে এমন ভবিষ্যৎই অপেক্ষা করছে মানবজাতির জন্য। সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামে এমন সতর্ক বার্তা দিয়েছে অ্যালেন ম্যাকআর্থার ফাউন্ডেশন।

গবেষণায় বলা হয়েছে, ২০৫০ সাল নাগাদ ৭৫০ মিলিয়ন টনের মতো প্লাস্টিক বর্জ্য সমুদ্রে ভাসবে। প্লাস্টিক যেহেতু সহজে ধ্বংস হয় না, তাই এর ব্যবহার একসময় বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনবে ।

প্রতিবেদনে বলা হয়, ১৯৬৪ সাল থেকে এ পর্যন্ত প্লাস্টিক পণ্যের উৎপাদন ২০ গুণ বেড়েছে। ২০১৪ সালে এর উৎপাদন ছিল ৩১১ মেট্টিক টন। আগামী ২০ বছরে এটি দ্বিগুন এবং ২০৫০ সাল নাগাদ এটি তিন গুন বেশি উৎপাদন হবে। এতো প্লাস্টিক পণ্যের মধ্যে মাত্র ৫ শতাংশ ভালোভাবে রিসাইকেল করা হয়, ৪০ শতাংশ স্থলভাগে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর বাকী অংশটুক নদী-নালা, খাল হয়ে সাগরে গিয়ে পড়ে।

দশকের পর দশক ধরে উৎপাদিত প্লাস্টিক ও প্লাস্টিকজাত পণ্য পরিবেশের জন্য সমস্যার সৃষ্টি করছে। প্রতিবেদনে আরো বলা হয়, সাগরে যে পরিমাণ প্লাস্টিক বর্জ্য ফেলা হচ্ছে তাতে ২০২৫ সাল নাগাদ প্রতি তিন টন মাছের সঙ্গে এক টন প্লাস্টিক বর্জ্য থাকবে। আর ২০৫০ সাল নাগাদ ওজনের দিক থেকে সাগরের মাছের চেয়ে প্লাস্টিকের পরিমাণই বেশি হবে।


এ ক্যটাগরির আরো খবর..