× Banner
সর্বশেষ
টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান আজ থেকে চারদিন সরকারি ছুটি,দুদিন বন্ধ দোকান-শপিং মল নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু আজ বুধবার(১১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ ফেব্রুয়ারি বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা

মাঘের শেষেও শীতের দাপট অব্যাহত

Kishori
হালনাগাদ: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
ঘন কুয়াশা

মাঘের শেষেও শীতের দাপট অব্যাহত রয়েছে দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে। গত চার দিন ধরে এই জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আজ শনিবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার ছিল ৯ দশমিক ৮, বৃহস্পতিবার ৯ দশমিক ৫ ও বুধবার একই সময়ে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

সরেজমিনে দেখা গেছে, ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। সেই সঙ্গে তীব্র শীত। বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছে না। ফলে জীবিকার তাগিতে মানুষজন বাইরে বের হতে পারছেন না।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, গত চার দিন ধরে ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হওয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঘণ্টায় ৯-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ায় শীত অনুভূত হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..