মাগুরা প্রতিনিধি: মাগুরা শুভেচ্ছা প্রিপারেটরি স্কুলে গতকাল শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গনে বির্তক প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতা রানা আমীর ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন । বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহিদ হোসেন , প্রদ্যুৎ কুমার রায় ও সুব্রত কুমার সরকার প্রমুখ । অনুষ্ঠানে বির্তকে বিজয়ী দল ও বিদ্যালয়ে সর্বাধিক উপস্থিতি জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী , অভিভাবক ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন ।