× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

মাগুরা জেলা ও দায়রা জজের বাসার সামনে মহিলা পিওনের মুখে অ্যাসিড নিক্ষেপ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

মাগুরা প্রাতিনিধিঃ মাগুরা জেলা ও দায়রা জজের বাসায় কর্মরত মহিলা এম এল এসএস (পিওন) সেলিনা খাতুন (৩৫)-এর মুখমন্ডল অ্যাসিড মেরে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে জেলা ও দায়রা জজ মাহফুজা বেগমের সরকারি বাস ভবনের সামনে এ অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটে। দগ্ধ সেলিনাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার পর-পরই অভিযুক্তদের  গ্রেফতার করেছে।

সেলিনা খাতুন জানান, রাত ৯ টার দিকে তিনি কাজ সেরে জজ সাহেবের বাসার গেট থেকে রাস্তায় বের হওয়ার সাথে তিন যুবক তার শরীরের অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এদের মধ্যে তিনি শহরের পারলা এলাকার সেলিম ও জাভেদ নামে দুই জনকে চিনতে পেরেছেন।সেলিনার স্বামী শহরের নিজনান্দুয়ালী মধ্যপাড়ার বাসিন্দা আমিরুল ইসলাম জানান, সেলিনা তার দ্বিতীয় স্ত্রী। বৈবাহিক ঘটনার বিরোধ নিয়ে তালাকপ্রাপ্ত প্রথম স্ত্রী চম্পা বেগমের মামতো ভাই সেলিম ও জাভেদ দীর্ঘদিন ধরে তাদের দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিল। যার এক পর্যায়ে তার সেলিনার উপর এই অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে।

মাগুরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুক্তাদির রহমান জানান, অ্যাসিডে সেলিনা খাতুনের কপাল, ও মুখমন্ডলের বাম পাসসহ শরীরের একাধিক স্থান ঝলসে গেছে। তার চিকিৎসা চলছে।মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, অ্যাসিড নিক্ষেপের স্বীকার সেলিনার অভিযোগের ভিত্তিতে ঘটনার পর-পরই শহরের পারলা গ্রামের বাবু মিয়ার ছেলে সেলিম , রুবেল মিয়ার ছেলে জাভেদ ও সেলিনার সতিন চম্পাকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..