× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

মাগুরায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

admin
হালনাগাদ: রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫

আব্দুস সালেক মুন্না, মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার ধলহরা চাঁদপুর গ্রাম থেকে রাসেল মোল্লা (৩৬) নামে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রাসেল চাঁদপুর গ্রামের মৃত হাসেম মোল্লার ছেলে।

পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, ২০০৫ সালে চোরাই মটরসাকেলসহ পুলিশের হাতে আটক হয়ে কিছুদিন হাজত খাটে রাসেল মোল্লা। এ ঘটনায় দায়েরকৃত মামলার শুনানী শেষে ২০০৮ সালের ৯ জানুয়ারী আদালত তাকে ৫ বছরের কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় সে আদালতে অনুপস্থিত ছিল।

পরবর্তীতে সে আদালতে আত্মসমর্পন না করে আত্মগোপনে চলে যায়। অবশেষে রায় ঘোষণার ৮ বছর পর গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮ টার দিকে সদর থানার এসআই তৌহিদুর রহমান সদর উপজেলার ধলহরা চাঁদপুর গ্রামের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত রাসেলকে রবি বার আদালতে সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..