× Banner
সর্বশেষ
সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনের আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

মাগুরায় ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা শুরু

admin
হালনাগাদ: সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭

মাগুরা প্রতিনিধি ॥ সরকারের নানা সাফল্যের  নিয়ে মাগুরা কালেক্টরেট মাঠে আজ সোমবার থেকে শুরু হয়েছে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা।  এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের নামানী মায়দান থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট মাঠে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা এমপি কামরুল লাইলা জলি।

জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুনিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খোন্দকার আজিম আহমেদ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহাজ উদ্দিন, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মীর্জা মো. ইফতেখার আলী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, পৌরসভার প্যানেল মেয়র মোকবুল হোসেন মাকুলসহ অন্যান্যরা।

মেলায় ৫৭ টি স্টলে সরকারের আন্তর্জাতিক সাফল্য, রুপকল্প ২০২১ ও ২০৪১-এ উন্নত বাংলাদেশের প্রস্তাবনা, সহস্রাব্দ উন্নয়ন লক্ষমাত্র অর্জনে সরকারের সাফল্য এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন সম্পর্কে ধারণা প্রদান ও জেলার বিভিন্ন বিভাগের উন্নয়ন তুলে ধারা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..