× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু রাজবাড়ীতে চিকিৎসা ব্যবস্থায় আরো আন্তরিক হতে হবে – সংস্কৃতি প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে – স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে – প্রতিরক্ষা উপদেষ্টা ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ নিহত ২ আহত ২

admin
হালনাগাদ: বুধবার, ১১ মে, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ   ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে অদূরে তিন নং ব্রিজ এলাকায় প্রাইভেটকার ও কার্ভাড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (৫৬)সহ দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে।   আজ বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। হতা-হতরা সকলেই প্রাইভেটকারের যাত্রী।

মাগুরা ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার মনিরুজ্জামান জানান, মাগুরা থেকে ঢাকামুখী প্রাইভেটকারটি মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী কেন্দ্রিয় বাস টার্মিনালের অদূরে তিন নং ব্রিজ এলাকায় পৌছালে বিপরীতমুখি একটি কার্ভাড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় প্রাইভেট কারের ৪ যাত্রীকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া  হলে কর্তব্যরত চিকিৎসক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওরা ও ইসলামী স্টাডি বিভাগের শিক্ষক ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর ও তার চালক সেন্টু মল্লিককে মৃত ঘোষণা করেন।

আছাদ (৫০) ও বাহউদ্দিন (৫২) নামে আহত  দুইজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।হতাহতদের সকলের বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায়। তারা প্রাইভেট কারে করে ঝিনাইদহ থেকে ঢাকায় যাচ্ছিলেন।সদর থানার ওসি আজমল হুদা জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..