× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

মাগুরায় স্বার্ণ কিশোরী অনুষ্ঠান

admin
হালনাগাদ: সোমবার, ১২ অক্টোবর, ২০১৫

আব্দুস সালেক মুন্না  মাগুরা প্রতিনিধি॥ মাগুরার শিংড়া বিহারী লাল শিকদার ডিগ্রী মহাবিদ্যালয়ে গতকাল অনুষ্ঠিত হয়েছে কিশোরী স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান স্বর্ণ কিশোরী ।

স্বাস্থ্য অধিদপ্তর ও চ্যানেল আই এর যৌথ উদ্দোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি, স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ফারজানা ব্রাউনিয়া, মাগুরা জেলা প্রশাসক মাহবুবর রহমান, জেলা সিভিল সার্জন এফ বি এম আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা সিভিল সার্জন কার্যলয়ের শিক্ষা-স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা জিল্লুর রহমান ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি শামীম খান। অনুষ্ঠান উপস্থাপনা করেন ২০১৪ সালের দেশ সেরা স্বর্ণ কিশোরী মোনামী মেহনাজ।

অনুষ্ঠানে জেলার ২১টি স্কুল ও কলেজের ছাত্রীরা অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতার মাধ্যমে প্রথমে ২১ জন ছাত্রীকে নির্বাচিত করা হয়। দ্বিতীয় পর্যায়ে ৫ জন। সর্বশেষ উপস্থিত বক্তিদের মাধ্যমে শতখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী মাগফেরাত খাতুনকে  স্বর্র্ণ কিশোরী নির্বাচিত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..