× Banner
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে

মাগুরায় শহীদ মুক্তিযোদ্ধা সন্তানকে কুপিয়ে হত্যা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা সদর উপজেলার আবালপুর গ্রামে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের নাইট গার্ড ইয়ারুল ইসলামকে গতরাতে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইয়ারুল ইসলাম ওই গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমানের ছেলে। এ ঘটনার বিচার চেয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসি।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত ইয়ারুল ইসলাম দীর্ঘ দিন ধরে ওই গ্রামের মুক্তিমঞ্চ ফাউন্ডেশনের নাইট গার্ডের দায়িত্ব পালন করে আসছিল। গতরাতে কোন এক সময় দুর্বৃত্তরা সেখানে ঢুকে তাকে ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে খুন করে ফেলে রেখে যায়। সকালে আশপাশের লোকজন মরদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের এ ধরণের হত্যাকান্ডের ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার চেয়েছে এলাকাবাসি।

মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, লাশ ময়না তদন্ত শেষে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..