× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী লক্ষ্মীপুরে জমি বিরোধকে কেন্দ্র করে ছাত্রলীগকর্মীর হামলা, ভাঙচুরের অভিযোগ কোটালীপাড়া ভেজাল গুড় তৈরীর অপরাধে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা পাইকগাছায় চৈত্রের শেষে পৌষের আবহ, ঘন কুয়াশায় ঢাকা পড়ল প্রকৃতি ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন-বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর

মাগুরায় মাজেদ হত্যাকারিদের গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন সমাবেশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

মাগুরা প্রতিনিধি:আওয়ামীলীগ কর্মী আব্দুল মাজেদ হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে শহরের চৌরঙ্গী মোড়ে বৃহস্পতিবার মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী।
এসব কর্মসূচিতে নিহতের পরিবারসহ জেলা সদরের সাজিয়াড়া, কুকনা, পুলিশ লাইন, ইটখোলা, আবালপুরসহ বিভিন্ন এলাকার ৩ শতাধিক নারী-পুরুষ ও শিশু অংশ নেয়। পরে সেখানে অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন নিহতের ভাই জামির হোসেন, ফিরোজ হোসেন, আলমগীর হোসেন, রেজাউল ইসলাম,সোহরাব হোসেন সবুজসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, গত ১৪ জানুয়ারী সাজিয়াড়ার আওয়ামীলীগ কর্মী আব্দুল মাজেদ মোল্যাকে পূর্ব বিরোধের জের ধরে সন্ত্রাসী একটি গ্রুপ নির্মমভাবে কুপিয়ে জখম করে। পরে শনিবার রাতে চিকিৎসারত অবস্থায় ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই জামির হোসেন সন্ত্রাসী গ্রুপের ২০ জনের নামে সদর থানায় মামলা করেছেন। কিন্তু এ মামলায় এখনো পর্যন্ত মাত্র ১ জন আসামী গ্রেফতার হয়েছে। বাকি আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ও বাদীসহ নিহতের সদস্যদের নানারকম হুমকি দিয়ে মামলা তুলে নিতে চাপ দিচ্ছে।

বক্তারা উল্লেখ করেন, মাজেদ হত্যার সাথে জড়িতদের মধ্যে তানজেল, হুমায়ুন, জলিলসহ বেশ কিছু দুস্কৃতিকারি আছে যারা সশস্ত্র অবস্থায় দির্ঘদিন ধরে এলাকায় জোরপূর্বক ভূমি দখল, চাঁদাবাজী, মাদকব্যবসা করে আসছে।

তারা অবিলম্বে হত্যা মামলায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।


এ ক্যটাগরির আরো খবর..