মাগুরায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্য মূল্যের উর্দ্ধোগতির প্রতিবাদে মাগুরা জেলা বিএনপি’র প্রতিবাদ সমাবেশে মাইক বন্ধ করে দেওয়া পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন।
রবিবার (১৫ মে) সকালে এই ঘটনা ঘটেল। সংঘর্ষে পুলিশের লাঠিচার্জে জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম ও সেচ্ছাসেবক দলের রানা আহত আহত হয়েছেন বলে দাবি করেছে জেলা বিএনপি।
সমাবেশে প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা সাবেক এমপি জয়নুল আবেদিন ফারুক জানান, পুলিশের অনুমতি নিয়ে মাইক ব্যবহার করে তিনি যখন বক্তব্য শুরু করেন তখন পুলিশ মাইক বন্ধ করে লাঠিচার্জ করে। তিনি তার প্রতিবাদ জানান।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, পুলিশ কোন লাঠিচার্জ করেনি।




