মাগুরায় পোস্ট ই-সেন্টারের মাসিক সমন্বয় সভা

মাগুরা প্রতিনিধি: মাগুরা পোস্ট অফিসের উপ-বিভাগীয় প্রশাসনাধীন সকল ই-সেন্টারের ইডিএ  ও  উদ্যোক্তাদের কে আরো আয় বৃদ্ধি এবং উদ্ধবুদ্ধ করণের লক্ষ্যে মঙ্গলবার জেলা পরিষদ মিলনায়তনে মাসিক সমন্বয় সভার আয়োজন করা হয়।

সভায় মাগুরা  পোস্ট অফিসের  পরিদর্শক আফিয়া খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: লাল হোসেন ।  সভায় অন্যান্যের  মধ্যে  বক্তব্য রাখেন মাগুরা  পোস্ট অফিসের পোস্ট মাস্টার এস এম নজরুল ইসলাম ,ট্রেইনার রোজালিন  শুকলা প্রমুখ । এ সময় সভায় মাগুরা সদর , শালিখা, শ্রীপুর ও মহম্মদপুরের হার্ডওয়্যার  টেকনিশিয়ানরা উপস্থিত  ছিলেন ।

সভায় জানানো হয় ,প্রধানমন্ত্রী ঘোষিত রুপ কলপ ২০২১ বাস্তবায়নে বাংলাদেশ ডাক বিভাগ ৮৫০০ টি গ্রামীণ ডাকঘরে পোস্ট ই-সেন্টার চালুর মাধ্যমে কাজ করে যাচ্ছে । মাগুরা উপ-বিভাগের আওতাধীন বর্তমানে  ৬৩ টি পোস্ট ই-সেন্টারের কার্যক্রম চালু চলমান আছে । আরোও ১৪ টি পোস্ট অফিসে সেপ্টেম্বর মাসে ই-সেন্টার  চালু করা হবে ।

তাছাড়া সভায় আরো জানানো হয়,  পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি শীর্ষক প্রকল্পের আওতাধীন মাগুরা উপ-বিভাগের  প্রশাসনাধীন   পোস্ট ই-সেন্টারের মাধ্যমে স্বল্প মূল্যে ৩-৬ মাস কম্পিউটার প্রশিক্ষণ ও বেসিক কম্পিউটার কোসের্র প্রশিক্ষণ দেয়া হচ্ছে ।

সভায় জেলার ৪ উপজেলার ৬৩ জন উদ্যোক্তা ও ৬৩ জন শাখা পোস্ট মাস্টার উপস্থিত ছিলেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।