× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

মাগুরায় নির্বাচনী সহিংসতায় খুন ও ৪০টি বাড়ি ভাংচুর লুটপাট

admin
হালনাগাদ: সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চরজোকা গ্রামে নির্বাচনী সহিংসতায় (সোমবার) সকালে ০১ জন নিহত  এবং অন্ত:ত ২০ জন আহত হয়েছে। এ সময় ৪০টি বাড়ি ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য পুলিশ প্রায় ১১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। ৩য় ধাপের নির্বাচনে বিজয়ী আ’লীগ প্রার্থী আব্দুল হালিম ও পরাজিত আ’লীগ বিদ্রোহী ইউসুফ মন্ডলের কর্মী সমর্থকদের মধ্যে সকালে সংঘর্ষ কালে ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল হালিম চেয়ারম্যানের দলীয় বাবলু মিয়া (৩৫) নামের একজন ঘটনাস্থলেই নিহত হয়। এসময় উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম এ নিহত ও গুড়ি ছোড়ার খবর নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও প্রত্যক্ষ দর্শিরা জানান, বাবলু নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বিদ্রোহী প্রার্থী ইউসুফ মন্ডলের কর্মী সমর্থকরা গ্রেফতার আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাদের বাড়িঘর পুরুষ শূন্য হয়ে পড়ায় সে সুযোগে প্রতিপক্ষরা ইউসূফ মন্ডলের দলীয় লোক জনের অন্ত:ত ৪০/৪৫টি বাড়ি ভাংচুর ও লুটপাট করে।

আহতদের মধ্যে হালিম চেয়ারম্যানের দলীয় আনোয়ার হোসেন (৪৫) ও ফয়জাল মোল্যা (৩০) নামের দু’জন মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যরা গ্রেফতার আতঙ্কে গোপনে পার্শ্ববর্তী রাজবাড়ী ও ঝিনাইদাহ জেলায় এবং স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে বলে জানাগেছে। নিহত বাবলুর লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকাল ৫ টা পর্যন্ত কোন মামলা দায়ের বা কেউ গ্রেফতার হয়নি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..