মাগুরায় দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধিঃ দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট বিষয়ক জেলা পর্যায়ের কর্মশালা বুধবার মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায়-তথ্য, শিক্ষা ও যোগাযোগ কার্যক্রমের আওতায় বে-সরকারি সংস্থা পায়ট্ক বাংলাদেশ এবং ভিসকম এ কর্মশালার আয়োজন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কালা চাঁদ সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুবর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ রবিউল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম, এলজিএসপির জেলা ফ্যাসিলিটিটর সশামছুজ্জোহা,  পায়ট্ক বাংলাদেশ’র কর্মশালা কো-অর্ডিনেটর আরিফুল হক, হাজরাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ।  কর্মশালায় জেলার বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষকসহ ৬০ জন প্রতিনিধি অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।