× Banner
সর্বশেষ
নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের

মাগুরায় দুঃস্থদের ভিজিএফের চাল কালো বাজারে বিক্রি ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

admin
হালনাগাদ: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬

মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা বাজার থেকে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে বরাদ্দকৃত ২২ বস্তা ভিজিএফ-এর চাল উদ্ধার হয়েছে।

আজ রোববার দুপুরে নহাটা বাজারে দুই ব্যবসায়ীর বাড়ি থেকে এ চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় নহাটা ইউপি চেয়ারম্যান আলী মিয়াসহ ওই দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন হোসেন জানান, ঈদুল আজহা উপলক্ষে শনিবার থেকে নহাটা ইউনিয়নের ১৬২৭ জন দুস্থ কার্ডধারীর মধ্যে  মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ১০ কেজি করে ভিজি এফএর চাল বিতরণ শুরু হয়। গত শনিবার কিছু চাল বিতরণ করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসকের সাথে তিনি নহাটা ইউনিয়নে এ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। রোববার চেয়ারম্যানের বাকি চাল বিতরণের কথা ছিলো। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চেয়ারম্যান রাতেই কিছু চাল আনন্দ ও সমীর নামে স্থানীয় দুই ব্যবসায়ী কাছে বিক্রি করে দিয়েছেন। এমন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ২২ বস্তা চাল উদ্ধার করেন।

ইউএনও জানান, ভিজিএফ-এর চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান আলী মিয়া, ব্যবসায়ী সমীর ও আনন্দ’র নামে মামলা দায়ের হয়েছে।
আনন্দ কুমার দে এবং সমীর কুমার দে নহাটা গ্রামের শিবু পদ দে এর পুত্র। তারা নহাটা বাজারে মৌসুমি কৃষি পণ্য ব্যবসায়ী।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরীকুল ইসলাম বলেন,‘ চাল উদ্ধারের খবর পেয়ে অভিযুক্তরা আত্মগোপনে রয়েছে।তাদের গ্রেপ্তারের জন্য অভিযান  চলছে।


এ ক্যটাগরির আরো খবর..