× Banner
সর্বশেষ
ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

মাগুরায় জন্মাষ্টমি উপলক্ষে বিশাল বর্ণাঢ্য র‌্যালী

admin
হালনাগাদ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫

মাগুরা প্রতিনিধি: মাগুরায় শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমি উপলক্ষে আজ শুক্রবার দুপুরে শহরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের নতুন বাজার কালীবাড়ি থেকে র‌্যালী বের হয়ে সাতদোহা মহা শ্মশানে গিয়ে  শেষ হয়।

মাগুরা পূজা উৎযাপন পরিষদের আয়োজনে দুপুর ২টায় শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর র‌্যালী শেষে সাতদোহা মহাশ্মশানে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডুর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি। বিশেষ অতিথি ছিলেন- মাগুরা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল(অবঃ) এম এ ওয়াহ্হাবসহ অন্যরা।

র‌্যালীতে মাগুরার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে প্রায় ৩০ হাজার কৃষ্ণভক্ত অংশগ্রহণ করেন। এর মধ্যে ডাংকা বাজিয়ে নারী ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

এ সময় বক্তারা অবতর শ্রী শ্রী কৃষ্ণের দীক্ষায় দিক্ষিত হয়ে ঐক্যবদ্ধভাবে অশুভ শক্তিকে প্রতিহত করতে একত্রিত হতে আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..