× Banner

মাগুরায় গমের বাম্পার ফলন, ন্যায্যমূল্য নিয়ে সংশয়

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১১ মে, ২০২১

আব্দুস সালেক মুন্না মাগুরা প্রতিনিধি ঃ এবার গমের বাম্পার ফলন হয়েছে মাগুরায়। এ বছর জেলায় মোট চার হাজার ৬৯৫ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে।
উৎপাদনের লক্ষ্যমাত্রা বা ফলন ধরা হয় হেক্টর প্রতি ৩ দশমিক ৫৬ মেট্রিক টন। গড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ১৬ হাজার ৯১০ টন।
কৃষি বিভাগ বলছে, কিছু এলাকায় গম কাটতে এখনো বাকি আছে। আশা করা যায়, লক্ষ্যমাত্রা পূরণ হবে। গত বছর মাগুরা জেলায় গম আবাদের মোট জমির পরিমাণ ছিল চার হাজার ৬৯০ হেক্টর এবং উৎপাদনের যে লক্ষ্যমাত্রা ধরা হয়, তার থেকে বেশি ফলন পেয়েছিলেন চাষিরা। গড় ফলন হয় হেক্টর প্রতি ৩ দশমিক ৩২ টন। মোট উৎপাদন হয়েছিল ১৫ হাজার ৫৭০ টন। গতবারের তুলনায় বেশি জমিতে গমের আবাদ হলেও এবার লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। কারণ হিসেবে কৃষি বিভাগ বলছে, অনেক কৃষক এখন ভুট্টা চাষে ঝুঁকে পড়েছেন। বিঘা প্রতি ভুট্টার ফলন ৪০ মণ পর্যন্ত পাওয়া যায়। দাম মণ প্রতি ৭৫০ থেকে ৮৫০ টাকা। ফলন বেশি, তাই বেশিরভাগ কৃষক ভুট্টার আবাদ শুরু করছেন। গত বছরের তুলনায় এবার বেশি জমিতে গমের আবাদ হলেও চাষিরা ন্যায্য দাম নিয়ে সংশয়ে আছেন।
মাগুরা সদরের চাঁদপুর গ্রামের সোহান হেসেন জানান , গম চাষে এক থেকে দুইটা সেচ দিলেই হয়। সারের পরিমাণও খুব বেশী লাগে না , ফলনও কুব ভালো পাওয়া যায়।
বালিয়াডাঙ্গা গ্রামের সাহেব বলেন, এ চাষে অনেক লাভ বেশি, খরচ কম।
গমচাষি বাবলু বিশ্বাস বলেন, ‘মাঠেই অটো মেশিন দিয়ে মাড়াই করে গম বাড়ি নিয়ে যেতে পারি। গম কাটতে বাড়তি আর খরচ লাগে না। মেশিনে গম মাড়াই শতক প্রতি ২৫-২৮ টাকা করে দেওয়া লাগে।’
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর মাগুরার চার উপজেলায় চার হাজার ৬৯৫ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। তার মধ্যে মাগুরা সদরে এক হাজার ৫২০ হেক্টর, শ্রীপুর উপজেলায় এক হাজার ৬৯০ হেক্টর, শালিখা উপজেলায় এক হাজার ২০০ হেক্টর এবং মহম্মদপুর উপজেলায় ২৮৫ হেক্টর জমিতে গমের চাষ হয়েছে।
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুশান্ত কুমার প্রামাণিক বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকায় এবার রোগ ও পোকা-মাকড়ের আক্রমণ কম হয়েছে। গমের বাম্পার ফলন হয়েছে। বিশেষ করে বারি গম-৩৩ এবার বিঘাতে প্রায় ১৬ মণ পর্যন্ত হয়েছে। চাষিদের নানাভাবে প্রশিক্ষণ ও কৃষি প্রযুক্তির ব্যবহার উদ্বুদ্ধ করে যাচ্ছি। চাষিরা এখন একটু দাম কম পাচ্ছে। মণ প্রতি তারা এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা দরে গম বিক্রি করতে পারছে। ফলন ভালো হয়েছে, যার কারণে তাদের এই দামে কোনো ক্ষতি হবে না।’


এ ক্যটাগরির আরো খবর..