মাগুরা প্রতিনিধিঃ শালিখা উপজেলার দীঘলগ্রামে মৎস্যজীবীদের ইজারা নেয়া ‘রতার বিল’ বুধবার জোর পূর্বক দখলে নিয়ে মাছ ধরাকে কেন্দ্র কওে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয় । এ সময় উভয়পক্ষ বিল এলাকায় লাঠিসোটা ধারালো অস্ত্রে সমবেত হয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ২৫ জনকে গ্রেফতার করে । এ সময় পুলিশ সেখান থেকে মাছ ধরার প্রায় ৩০টি বিভিন্ন সরঞ্জাম ও বিপুল পরিমাণ লাঠিসোটা দেশীয় অস্ত্র আটক করেছে ।
বুধবার সকালে পার্শ্ববর্তী সদর উপজেলার মঘি ও রাঘদাইড় এলাকার বিপুল সংখ্যক মানুষ মাছ ধরার সরঞ্জাম নিয়ে ওই বিল ও খাল থেকে জোর পূর্বক মাছ ধরতে আসে। এ খবর পেয়ে দীঘলগ্রামের বাসিন্দারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে মাগুরা সদর ও শালিখা থানা পুলিশ মাছ ধরা বন্ধ করে দেয়।
দীঘল গ্রামের মৎস্যজীবী হিমাংশু দেববর্মণসহ একাধিক মৎস্যচাষী জানান, দীর্ঘদিন ধরে সরকারি নিয়ম নীতি মেনে শালিখা উপজেলার ‘রতার বিলসহ পার্শ্ববর্তি ভাটুলি খালে মাছ চাষ ও আহরণ করে আসছিল স্থানীয় মৎস্যজীবীরা।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সকাল থেকে সদরের দুটি ইউনিয়নের অসংখ্য মানুষ দীঘলগ্রামের ‘রতার বিল ও ভাটুলি খালে জোরপূর্বক মাছ ধরতে আসে। খবর পেয়ে দ্ইু থানার পুলিশ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শালিখা থানা পুলিশ ২৫ জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।