মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় ফারুক আহম্মেদ নামে এক কাউন্সিলর প্রার্থী অভিযোগ করেছেন প্রতিপক্ষরা তার প্রচার মাইক ভাংচুর করেছে। বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত ফারুক আহম্মেদ আসন্ন মাগুরা পৌর নির্বাচনে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী । তিনি এ ওয়ার্ডের নির্বাচিত সাবেক কাউন্সিলর।
ফারুক আহম্মেদ অভিযোগ করেন, (২০ডিসেম্বর) রোববার রাতে নান্দুয়ালী স্কুল সংলগ্ন রাস্তা দিয়ে তার উটপাখি মার্কার প্রচার মাইক নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল। এ সময় একই ওয়ার্ডে অপর কাউন্সিলর প্রার্থী রেজাউল হক মেজরের সমর্থকরা তার প্রচার মাইকে হামলা চালিয়ে ভাংচুর করে। প্রচার মাইক ভাংচুরের বিষয়ে তিনি রিটানিং অফিসারের কাছে সোমবার অভিযোগ করবেন বলে জানান।
ফারুক আহম্মেদ অভিযোগ করেন, নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য প্রতিদ্বন্দী প্রার্থীরা ইতিপূর্বে প্রভাবশালীদের দিয়ে তার উপর চাপ সৃষ্টি করেছে। যে কারনে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে প্রকাশ্যে গণ-সংযোগ করতে পাছেন না।