× Banner
সর্বশেষ
ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি

মাগুরায় আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর নির্বাচনী পথসভা

admin
হালনাগাদ: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

মাগুরা থেকে আব্দুস সালেক মুন্না মাগুরা প্রতিনিধি ঃ মাগুরায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী খুরশিদ হায়দার টুটুলের পক্ষে শুক্রবার সন্ধ্যায় শহরের পূর্বাশা সিনেমা হলের সামনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শহরের ৯নং ওয়ার্ডের ইসলামপুর পাড়ার এলাকাবাসী এ নির্বাচনী পথসভার আয়োজন করে।

সাবেক আওয়ামীলীগের প্রচার বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুজ্জামান বাচ্চু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, আওয়ামীলীগ নেতা এ্যাড. রাশেদ মাহমুদ, জেলা বনিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ন কবীর রাজা, জেলা মুক্তিযুদ্ধা ইউনিট কমান্ডের প্রচার বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ হুমায়ন কবীর , জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান হাবিব কিশোর প্রমুখ।

সভায় বক্তারা ইসলামপুর পাড়ার ভোটারদের দলমত নির্বিশেষ ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীক কে বিজয় করতে আহবান জানানো হয়।     আওয়ামীলীগ প্রার্থী খুরশিদ হায়দার টুটুল বলেন আমি বিজয়ী হলে মাগুরা পৌর এলাকার সার্বিক উন্নয়নে সচেষ্ট হব। পাশাপাশি ৯নং ওয়ার্ডের অবহেলিত ইসলামপুর পাড়াকে নতুন রূপে গড়ে তুলব। এ এলাকার ড্রেন রাস্তাঘাট তৈরিতে আমি ভূমিকা রাখব। আপনারা আমাকে পাড়ার ছেলে হিসেবে দল মত নির্বিশেষে আমার নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করুন।

সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া সংস্থার প্রশিক্ষক সৈয়দ সাদ্দাম হোসেন গোর্কী। নির্বাচনী পথসভায় এলাকার ৫’শতাধিক নারী পুরুষ বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গসহ সুধিজন উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..