× Banner
সর্বশেষ
সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনের আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

মাগুরায় অবাদে বিক্রি হচ্ছে ধোঁয়াবিহীন তামাক

admin
হালনাগাদ: বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলার বিভিন্ন হাটে বাজারে অবাদে ধোঁয়াবিহীন তামাক বিক্রি হচ্ছে। কোন আইন মানছেন না ব্যবসায়ীরা।

জেলার শত্রুজিৎপুর, বিনোদপুর, আলোকদিয়া, জগদল, আলমখালী, লাঙ্গলবাধ, নতুন বাজার, পুরাতন বাজারসহ বিভিন্ন হাটে বাজারে এ ধোয়াবিহীন তামাক বিক্রি হচ্ছে। এইসব তামাকজাত পন্যের গায়ে কোন স্বাস্থ্য বা অন্য ক্ষতিসম্পর্কিত সচিত্র সতর্কবানী না থাকায় সাধারণ মানুষ এ ক্ষতি সম্পর্কে জ্ঞাত নয়। আগামী ২০১৬ সালের মার্চ থেকে ধোয়াবিহীন তামাক আইন কার্যকর হবে বলে জানা গেছে।

এ বিষয়ে ২০১৩ সালে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন সংশোধন করা হয়েছে। বর্তমানে ধোয়াবিহীন তামাকের এ আইন সম্পর্কে স্থানীয় সাধারণ জনগন জানে না। তাই ইতিমধ্যেই ভ্রাম্যমান আদালত বিভিন্ন হাটে বাজারে জনগণকে অবহিত করার জন্য কাজ পরিচালনা করছে। আইনের ৫ নং ধারায় তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ থাকলেও জেলার হাট বাজারে মেলাসহ বিভিন্ন দোকানে আকর্ষনীয় ব্যানার ব্যবহার করে এগুলো বিক্রি করা হচ্ছে। তাছাড়া আইনের ৬নং ধারা (ক) তে বলা হয়েছে অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির নিকট তামাকজাত দ্রব্য বিক্রি করা নিষেধ। কিন্তু দেখাগেছে হাটে বাজারে অনেক অপ্রাপ্ত বয়স্ক যুবক এ তামাক কেনাবেচা করছে এবং শিশুদের নিকটও ব্যবসায়ীরা জর্দাগুল বিক্রি করছে।

তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) বাংলাদেশের ৫২টি জেলায় ধোয়াবিহীন তামাক নিয়ন্ত্রণে স্থানীয় নারী সংগঠনের মাধ্যমে কাজ করছে। মাগুরা জেলায় রুরাল ডেভেলপমেন্ট সেন্টার আরডিসি সংস্থা মাগুরা জেলায় তামাকের ক্ষতিকর প্রভাব নিয়ে নারীদের রক্ষার জন্য সচেতনতা মূলক কার্যক্রম অব্যহত রেখেছে।


এ ক্যটাগরির আরো খবর..