× Banner
সর্বশেষ
জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’ খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা খ্রিস্টান পাদ্রিদের, ভিডিও ভাইরাল

মাগুরার শ্রীপুরে দূর্গা পূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে দূর্গা পূজা উপলক্ষে গতকাল মঙ্গলবার বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রটি শ্রীপুর এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গ্রামের পূজা মন্ডপ পরিদর্শন শেষে শ্রীপুর বটতলায় এসে শেষ হয়। মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহ্হাব এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন।

শোভা যাত্রা পূর্ব আলোচনা সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শিশির কুমার শিকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার করু উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম, জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস, সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু যুগ্ম সম্পাদক অধ্যাপক সংকর কুমার বিশ্বাস, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, শ্রীকোল ইউপি চেয়ারম্য্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া, সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার, সাংগঠনিক সম্পাদক অপূর্ব মিত্র প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..