× Banner
সর্বশেষ
জাপানি প্রযুক্তি খাতে বাংলাদেশি দক্ষ জনশক্তি সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাসে AI-ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই – মির্জা ফখরুল পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর জ্বালানিখাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করল বাংলাদেশ ও রাশিয়া ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চালিত হবে বৈদেশিক সম্পর্ক -পররাষ্ট্রমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার – পরিকল্পনা প্রতিমন্ত্রী বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

মাগুরার শ্রীপুরে কিশোরের রহস্যজনক মৃত্যু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া গ্রামে সোমবার রাতে রাব্বি (১৮) নামে এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আজিজার মণ্ডলের ছেলে। রাব্বি এ বছর স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে।

রাব্বির বাবা আজিজার মোল্লা জানান, সন্ধ্যায় কেউ তাকে মোবাইল করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পরে রাতে লোক মারফৎ খরব পেয়ে তার মা রওশন আরা বাড়ির পাশে রাস্তায় গিয়ে দেখতে পান কয়েকজন যুবক রাব্বিকে গলায় রশি দিয়ে টেনে নিয়ে বেড়াচ্ছে। এসময় তার চিৎকারে লোকজনের ধাওয়ার মুখে তারা পালিয়ে যায়। রাব্বির মোবাইলটি খুঁজে পেলে কে তাকে ফোন করে ডেকে নিয়ে গিয়েছিলো তা চিহিৃত করা যাবে।

মাগুরা সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত ব্রাদার শহিদুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে রাব্বিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে অসেন তার চাচা আবু জাফরসহ কয়েকজন ব্যক্তি। মৃতদেহের গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে গলায় রশি দেওয়ার ফলে শ্বাস রোধে তার মৃত্য হয়েছে। তবে এটি হত্যা, না আত্মহত্যা ময়না তদন্ত’র পর তা নিশ্চিত হওয়া যাবে’।

শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে। লাশ ময়না তদন্তর জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তর উপর ভিত্তি করে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..