× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

মাগুরার মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ইন্তেকাল

admin
হালনাগাদ: রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫

মাগুরা প্রতিনিধিঃ বীর মুক্তিযোদ্ধা, পুলিশের অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর ও মাগুরা প্রেসক্লাব মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন (৬৭) গতকাল রবিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…. রাজিউন)।

শহরের নান্দুয়ালীতে এলাকার বাসিন্দা এই মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। বাদ আসর নান্দুয়ালী স্কুল মাঠে তার রাষ্ট্রীয় মর্যাদায় নামাজে জানাযা শেষে নান্দুয়ালী গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ  অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মুত্যুতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড,  জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রোস্তম আলী, জেলা উদীচী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, মাগুরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, প্রেসক্লাব মার্কেট সমিতিসহ বিভিন্ন সংগঠন শোক জানিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..