× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে দুই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫

আব্দুস সালেক মুন্না, মাগুরা প্রতিনিধিঃ

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে সোমবার দিবাগত রাতে দুই হিন্দু ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে পরিবার সদস্যদের জিম্মি করে নগদ দেড় লক্ষ টাকা, ৮ ভরি সোনার গহনাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে।
মহম্মদপুর উপজেলা হিন্দু-বৈদ্ধ-খ্রীষ্ট্রান ঐক্য পরিষদ ও পূজা পরিষদের সাধারণ সম্পাদক কানু তেওয়ারী জানান, উপজেলা সদরের চাতাল ও ভুষিমাল ব্যবসায়ী রবীন্দ্র নাথ সাহা ও রমেন্দ্র সাহার বাড়িতে ১৫ থেকে ২০ জনের মুখোশ পরা অস্ত্রধারী ডাকাত হানা দেয়। ডাকাতদল রাত ১ টা ৩০মিনিট  থেকে  ২ টা ৩০ মিনিট  পর্যন্ত অবস্থান নিয়ে অস্ত্রের মুখে দু’টি পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ দেড় লাক্ষ টাকা, ৯ভরি সোনার গহনা, ৮ টি মোবাইল ও ২ টি টেলিভিশনসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।

কানু তেওয়ারী বলেন, উপজেলা সদরে আমিনুর রহমান কলেজের বিপরীতে প্রধান সড়কের পাশে এ ধরনের ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ডাকাতির বিষয়টি জানার জন্য মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াজুল ইসলামের মোবাইলে  (০১৭১৩-৩৭৪১৮২) একাধিকবার ফোন করা হলেও তিনি মোবাইলে  ধরেননি। তবে এসআই সুভাষ দাম বলেন, চুরির উদ্দেশে জ্বানালার গ্রিল কেটে ঘরে ঢুকে দেশী অস্ত্রের মুখে কিছু মালামাল নিয়ে গেছে। খবর পেয়ে ওসি সাহেবসহ পুলিশ ঘটনা স্থল পরিদর্শ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..