× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার

মাগুরার উপর দিয়ে ভাষা শহীদ স্মরণে ৬ যুবকের অক্ষরযাত্রা

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ একুশে ফেব্রুয়ারীকে সামনে নিয়ে মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ভারতের পশ্চিবঙ্গের ৬ যুবকের কলকাতা থেকে ঢাকা অভিমুখে সাইকেল চালিয়ে ও হেটে যাত্রা করেছেন। মাগুরায় রাতযাপন শেষে আজ সকালে তারা মাগুরা ত্যাগ করে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেন। যাত্রাপথে তারা প্রতিটি জেলার শহীদ মিনারগুলোতে ভাষা শহীদদের  উদ্দেশ্যে শ্রদ্ধা জানাচ্ছেন।

বাংলাভাষার প্রতিটি অক্ষরকে শ্রদ্ধা জানাতে তারা এ যাত্রার নাম দিয়েছেন অক্ষরযাত্রা।

৫২ ভাষা আন্দোলনের প্রাপ্তিকে সম্মান জানাতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে অক্ষরযাত্রা শীরনামে সাইকেলে চেপে ও দৌড়ে (একজন) কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে চন্দন বিশ্বাসএর নেতৃত্বে বিভিন্ন জেলায় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে যুবক অঙ্গুর বরমণ, রাহুল সেন, রজত সাহা, সুব্রত চ্যাটার্জি ও রেনডসেল ম্যানুয়েল (দৌড়বিদ)।

আজ সকালে তারা মাগুরা সরকারি কলেজ চত্বরে শহীদ মিনারে এক মিনিট নিরবতা পালন করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। প্রকাশ করেন বাংলা ভাষার প্রতি তাদের অনুভূতি।

রাহুল সেন   জানান- দুই বাংলার সবকিছুতেই মিল। অমিল শুধু কাটাতারের বেড়া। এ বেড়াকে ডিগ্রিয়ে আমরা একাত্ম হতে চাই। আর ভাষাই আমাদের একাত্ম হওয়ার সবচেয়ে বড় হাতিয়ার। আমরা এ যাত্রার মাধ্যমে আমাদের ভাষার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের সেইসব বীর সন্তানদের অভিবাদন জানাই।

এ যাত্রাকে সাধুবাদ জানিয়েছেন মাগুরার সবর্স্তরের মানুষ । পথে পথে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসি। তাদের এ যাত্রায় আমাদের ভাষার বন্ধন আরো দৃঢ় হবে এমনটি আশা করেন বিশিষ্ট জনেরা।

মাগুরার বিশিষ্ট কবি ও সাংবাদিক শামীম খান জানান-  দুই বাংলার মানুষের মৈত্রীর বন্ধনকে অক্ষরযাত্রার সদস্যরা এগিয়ে নিয়ে যাবেন । আমরা এ যাত্রাকে সাধুবাদ জানাই।


এ ক্যটাগরির আরো খবর..