× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

মাগুরায় মশলা চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭

মাগুরা প্রতিনিধি ॥ মসলা জাতীয় ফসল উৎপাদনে আধুনিক ও উন্নত কলাকৌশল বিষয়ে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা আজ বৃহস্পতিবার মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.কলিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মসলা গবেষণা কেন্দ্রের পরিচালক (সেবা ও সরবরাহ) বীরেশ কুমার গোস্বামী।

বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক পার্থ প্রতিম সাহা, মাগুরা মশলা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানসহ প্রমূখ। কর্মশালায় জেলার বিভিন্ন এলাকা থেকে ৫০জন মসলা চাষী প্রশিক্ষণে অংশ নেন।

প্রশিক্ষণে বক্তারা জানান, দেশে প্রতি বছর প্রায় ২৫ হাজার  কোটি টাকার মশলা আমদানী করতে হয়। অথচ আধুনিক পদ্ধতিতে মশলা চাষ করতে পারলে চাহিদার প্রায় ৭০ভাগই দেশে উৎপাদন করে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব। দেশে মশলা চাষে মশলা গবেষণা ইন্সটিটিউটের বিভিন্ন উদ্ভাবনী পদক্ষেপের ফলে ইতিমধ্যে চাহিদার একটি বড় অংশই দেশে উৎপাদন সম্ভব হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..