মাকে খুন করলেন ছেলে

হবিগঞ্জ প্রতিনিধিঃ জেলার বানিয়াচং উপজেলায় এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর স্থানীয়  জনতা ওই নারীর মাদকাসক্ত ছেলেকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় উপজেলার মক্রমপুর ইউনিয়নের শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গুলবাহার বেগম ওই গ্রামের আলী হায়দারের স্ত্রী।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ছাড়া নিহত গুলবাহারের ছেলে ইয়াছিন মিয়াকে (২৫) আটক করে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ দাবি করেছে, আজ ইফতারের পর পরই গুলবাহার বেগমের ছেলে ইয়াছিন মায়ের কাছে এসে টাকা চায়। মা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াছিন দা দিয়ে কুপিয়ে মাকে হত্যা করে।

এ ঘটনার পর স্থানীয় লোকজন ইয়াছিনকে আটক করে রাখে। পরে পুলিশে তুলে দেয়।

শাহপুর গ্রামের বাসিন্দা এবং ইউপি সদস্য আতাউর রহমান জানান, প্রায় ৭-৮ বছর আগে প্রথম স্বামীর (ইয়াছিনের পিতার) সংসার ত্যাগ করে গুলবাহার বর্তমান স্বামী আলী হায়দারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

মায়ের দ্বিতীয় বিয়ের পর থেকে ছেলে ইয়াছিন তাঁর নানাবাড়ি পাশের সুজাতপুর ইউনিয়নের শতমুখা গ্রামে বসবাস করতেন। বেশ কয়েক বছর ধরে ইয়াছিন মাদকাসক্ত হয়ে পড়ে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।