মাওলানা মামুনুলদের গ্রেফতার করে বিষ দাঁত ভেঙে দিতে হবে -শাহ আলম

মাওলানা মামুনুলদের গ্রেফতার করে বিষ দাঁত ভেঙে দিতে হবে -শাহ আলম

একাত্তরের পরাজিত সাম্প্রদায়িক শক্তি বঙ্গবন্ধুকে নিয়ে যে ধৃষ্টতা দেখিয়েছে, তাদের এ দেশে থাকার কোনো অধিকার নেই। অবিলম্বে মাওলানা মামুনুলদের গ্রেফতার করে বিষ দাঁত ভেঙে দিতে হবে। না হয় সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে।  বলেছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শাহ আলম।

আজ বুধবার (০২ ডিসেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এই মৌলবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সরকারকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।

বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের মানববন্ধনে বক্তব্য রাখেন- বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রওশন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল ইসলাম রাজু, কেন্দ্রীয় নেতা রাজিয়া বেগম ও চান মিয়া প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।