কালীগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ০৪ জানুয়ারি, ২০১৮ঃ  বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজুর বাসভবনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও সাবেক পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজু। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. রাশেদ শমসের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ওহিদুজ্জামান ওদু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ছাত্রলীগের নেতা রাজীব, রুবেল, সাগর, শামীম ও আলী হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্রলীগের জিয়ারুল হক অপু।

আলোচনা সভার আগে মোস্তাফিজুর রহমান বিজুর বাসভবনের সামনে থেকে একটি র‌্যালি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। আলোচনা সভা শেষে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।