মাউশি’র মহাপরিচালকের মৃত্যুতে এলজিআরডি মন্ত্রী ও শিক্ষামন্ত্রীর শোক

ঢাকা, ১৯ কার্তিক (৩ নভেম্বর) : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-র মহাপরিচালক ও সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোঃ মাহাবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ পৃথক শোকবার্তায় এলজিআরডি মন্ত্রী ও শিক্ষামন্ত্রী বলেন, মরহুম মোঃ মাহাবুবুর রহমান একজন নিবেদিত প্রাণ শিক্ষক ছিলেন। দেশের শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মন্ত্রীদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোঃ মাহাবুবুর রহমান (৫৮) আজ সকালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে….. রাজেউন)।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।