× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

মাইক্রোসফট ও গুগলের পর এবার কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি খুললেন ইলন মাস্ক

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
elon musk

কয়েকদিন ধরেই বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি ব্যবসায়ী ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসায় নাম লেখানোর গুজব আকাশে-বাতাসে ছড়িয়ে বেড়াচ্ছিল। এবার তা সত্যে পরিণত হলো।

কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে মাইক্রোসফটের বিশাল বিনিয়োগের পর, এইখাতে উল্লেখযোগ্য কোম্পানি চালু করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। এবার সেই দৌড়ে যোগ দিলেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং টুইটারের সিইও ইলন মাস্ক। এক্স.এআই নামে নতুন কোম্পানি তৈরি করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে এক্স.এআই কোম্পানিটি খোলা হয়েছে। ইলন মাস্ক তাতে ডিরেক্টর হিসেবে রয়েছেন এবং তার পারিবারিক ব্যবসা কার্যালয়ের ডিরেক্টর জ্যারেড বিরচালকে কোম্পানিটির সেক্রেটারি করা হয়েছে।

২০১৫ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ওপেনএআই যখন চালু হয়, ইলন মাস্ক কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করতে অনীহা ছিল তার। প্রকাশ্যেই কোম্পানিটির নানা বিষয়ে বিরোধিতা করতেন তিনি এবং ২০১৮ সালে গিয়ে কোম্পানি থেকে বেরিয়েও যান। ইলন মাস্ক সম্প্রতি কয়েক হাজার গ্রাফিক প্রসেসিং ইউনিট (জিপিইউ) কিনেছেন। এবং ধারণা করা হচ্ছে, এই জিপিইউগুলো কৃত্তিম বুদ্ধিমত্তা কোম্পানির জন্যই কেনা।


এ ক্যটাগরির আরো খবর..