× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

কোটালীপাড়া ( গোপালগঞ্জ)প্রতিনিধি 

কোটালীপাড়ায় মাইকে ঘোষনা দিয়ে দুই গ্রামবাসির মধ্যে সংঘর্ষে আহত ২০

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
মাইকে ঘোষনা দিয়ে সংঘর্ষে

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাঝবাড়ি ও বংকুরা গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্ততঃ ২০ জন আহত হয়েছেন।ব্যবসায়ীক  টাকা দেনা-পাওনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানাগেছে। পরিস্থিতি শান্ত করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।
জানাগেছে, কোটালীপাড়া উপজেলার বংকুরা গ্রামের রিয়াজুল শেখ কুশলা ইউনিয়নের কান্দি  গ্রামের ফারুক হোসেনের কাছ থেকে   ভাঙ্গারি ব্যবসা করার জন্য টাকা নেয়। সেই টাকা সময়মত না দেওয়ায়  ফারুক হোসেন মাঝবাড়ি গ্রামের তার শশুর আলিনুর দাঁড়িয়াকে জানায়।
আলিনুর দাড়িয়া লোকজন নিয়ে রিয়াজুল শেখের কাছে টাকা চাইতে গেলে   দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আজ ভোর সাড়ে ৯টার দিকে মসজিদের মাইকে ঘোষনা দিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আজ শুক্রবার সকালে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র শস্ত্র, ইটপাটকেল নিয়ে একে অপরকে ধাওয়া পাল্টা ধাওয়া দেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।এ ঘটনায় পুলিশ দুই পক্ষের অর্ধ শতাধিক  ব্যক্তিকে আটক করেছে বলে জানাগেছে।
খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ প্রথমে সংঘর্ষ থামাতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা পর পরিস্থিতি শান্ত করে। আহতদেররেক কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
কোটালীপাড়া থানার এস.আই মামুনুর রশীদ বলেন,এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোন পক্ষ থেকে এখন পর্যন্ত অভিযোগ পাইনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..