× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

মহেশপুরে ভুয়া কাগজপত্র দিয়ে চাকুরি, ৩ জনের কারাদন্ড

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬

মোস্তাফিজুর রহমান উজ্জল ঝিনাইদহ মহেশপুর থেকে:
ঝিনাইদহের মহেশপুরে ভুয়া জাতীয় পরিচয় পত্র, শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র তৈরি করে বিভিন্ন ইউনিয়ন পরিষদে মহল্লাদার (চৌকিদার) পদে চাকুরির স্বাক্ষাৎকার দিতে এসে ধরা পড়ে ৩ জনকে জেলে যেতে হয়েছে। মঙ্গলবার দুপুরে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশাফুর রহমান তাদের আটকের পর ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

দন্ড প্রাপ্তরা হলো মহেশপুর উপজেলার পুড়াপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে রবিউল ইসলাম, জীবননগর পাড়ার নুর ইসলামের ছেলে মিনারুল ও  সামান্তা গ্রামের রফিকুল ইসলামের ছেলে ওলিয়ার রহমান।

মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান জানান, মহেশপুরে চলছে বিভিন্ন ইউনিয়নে মহল্লাদার (চৌকিদার ) নিয়োগ। মঙ্গলবার ছিল  স্বাাৎকারের দিন। এ সময় আটককৃত রবিউল, মিনারুল ও ওলিয়ার বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে ভুয়া সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি তৈরি করে জমা দিয়ে স্বাাৎকার দিতে আসে। বিষয়টি সন্দেহ জনক হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে কাগজপত্রগুলো ভুয়া বলে প্রমানিত হয়। এর পর ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩জনকে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করা হয়েছে।

 


এ ক্যটাগরির আরো খবর..