× Banner
সর্বশেষ
হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী

মহেশপুরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ১০, বাড়ি-ঘরে হামলা ভাংচুর

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥:জমি দখল করাকে কেন্দ্র করে ঝিনাইদহের মহেশপুরে সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) সকালে মহেশপুর শহরের চৌগাছা বাসস্ট্যান্ডের জমিদারপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সেসময় ১টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়।

আহতদের মধ্যে শামছুল হকের স্ত্রী মরিয়ম বেগম (৪০), আব্দুর রহমারে স্ত্রী মরিয়ম বেগম (৩৫), সাইফুল ইসলামের স্ত্রী মঞ্জুরা খাতুন, রাকিব উদ্দিনের স্ত্রী রাজেদা খাতুন (২৫), জাহাঙ্গীর হোসেনের স্ত্রী রীনা খাতুন (২৪), সামছুল হক (৬৬) ও আব্দুস সাত্তার (৬৭) কে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আতিয়ার রহমানের স্ত্রী কোহিনুর বেগম (৩৮), হামিদুল ইসলামের স্ত্রী রোকেয়া খাতুন (৬০) কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, জমিদারপাড়ার মুন্সি ফেরদৌস ওরফে ফিরোজ ও হামিদুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি মুন্সি ফেরদৌস বিরোধপূর্ণ জমি থেকে ১০ শতক জমি মহেশপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে’র দান করেছেন। সকালে মুক্তিযোদ্ধারা ওই জমির দখল নিতে গেলে দু’পক্ষের তর্ক-বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ, হামলা ও বাড়ি-ঘর ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত বলে তিনি জানান


এ ক্যটাগরির আরো খবর..