মহেশপুরে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় নারী সহ এক ব্যাক্তি আটক

মোস্তাফিজুর রহমান উজ্জল: মহেশপুর (ঝিনাইদহ): গত ১২ই ফেব্রুয়ারী রবিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউপির কৃষ্ণচন্দ্রপুর গ্রামের খলিল ফকিরের বাড়ী থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় নারী সহ এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ গোপন সংবাদে জানতে পারে ইউপির কৃষ্ণচন্দ্রপুর গ্রামের খলিল ফকিরের বাড়ীতে বাইরে থেকে মহিলা/ পুরুষ এসে অসামাজিক কাজ করছে।

এমন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এস আই মুরাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঐ বাড়ীতে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় জেলার কালীগঞ্জের এক মহিলা ও ফতেপুর ইউপির যোগীহুদা গ্রামের পন্ডে মুনতাজের ছেলে ফজর আলীকে আটক করে। এসময় ঐ বাড়ীতে থাকা অন্যান্যরা পালিয়ে যায়।

এ বিষয়ে এস আই মুরাদ হোসেন জানান আটকৃতদের থানায় নিয়ে ১৩ ই ফেব্রুয়ারী তাদের বিরুদ্ধে ২৯০/৫৫ ধারায় মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  এব্যাপারে এলাকাবাসী এস আই মুরাদ কে ধন্যবাদ জানিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।