বেনাপোল-খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

বেনাপোলে রেল লাইনের ওপর থেকে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে নেওয়ায় অবশেষে খুলনার সঙ্গে বেনাপোলের ট্রেন যোগাযোগ ব্যবস্থা সচল হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পযর্ন্ত উদ্ধার কাজ শেষে বিধ্বস্ত ট্রাকটি সরিয়ে নেওয়ায় বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল থেকে এ রেলপথ ব্যবহারের উপযোগী হয়।

দুঘর্টনায় রেললাইনের অনেক কাঠ সরে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানা যায়।

বেনাপোল রেলস্টেশন মাস্টার আজিজুর রহমান বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে  জানান, স্থানীয় শ্রমিকরা রেলের উপর থেকে বিধ্বস্ত ট্রাকটি সরিয়ে দেবে আশ্বাস দিলে তাদের অপেক্ষায় থেকে উদ্ধার কাজে বিলম্ব হয়েছিল। পরে রেল কর্তৃপক্ষ উদ্ধার সরঞ্জাম নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও শ্রমিকদের সহযোগিতায় ট্রাকটি সরিয়ে যোগাযোগ ব্যবস্থা সচল করে। বর্তমানে এ রুটে রেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

এর আগে বুধবার (২০ এপ্রিল) সকাল ১০টায় খুলনা-বেনাপোল যাত্রীবাহী কমিউনিটি ট্রেনটি খুলনা থেকে যাত্রী নিয়ে বেনাপোলের উদ্দেশ্যে আসছিল। এসময় বেনাপোল ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌঁছলে সেখানে বাইপাস সড়কে রেল ক্রসিংয়ে একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে ট্রেনটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ট্রাক চালক-হেলপার ও ট্রেনের দু’যাত্রী গুরুতর জখম হন। এঘটনায় বিধ্বস্ত ট্রাকটি রেল লাইনের ওপর পড়ে থাকায় এ রুটে খুলনার সঙ্গে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।