× Banner

মহেশপুরের খালিশপুর আব্দুল আজিজ ক্লিনিকে নবজাতকের মৃত্যু, ডাক্তার নার্স ছাড়াই চলছে রমরমা ব্যবসা

admin
হালনাগাদ: বুধবার, ২৪ মে, ২০১৭

মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরের খালিশপুর বাজারে আব্দুল আজিজ ক্লিনিকে নবজাতকের মৃত্যু, কোন ডাক্তার বা নার্স ছাড়াই চলছে ক্লিনিকের রমরমা ব্যবসা।

প্রাপ্ত সূত্রে প্রকাশ, ২৪.৫.১৭ তাং বুধবার বিকালে জয়দিয়া গ্রামের আসাদুল ইসলামের প্রসূতি স্ত্রী খালিশপুর বাজারে আব্দুল আজিজ ক্লিনিকে ভর্তি হয়। ক্লিনিকে কোন ডাক্তার এবং ডিপ্লোমা নার্স না থাকায় মালিক আব্দুল হামিদ ও আয়া পারভীনা(কথিত ডিপ্লোমা নার্স) গর্ভবতী মাকে নরমালে ডেলিভারী করানোর জন্য জোর  চেষ্টা করে। এতে গর্ভবতী মায়ের অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা থেকে ডাক্তার হাসানুজ্জামান নুপুরকে নিয়ে এসে রাত ১২টার দিকে অপারেশন করানো হয় এবং ১টি মৃত কন্যা নবজাতকের জন্ম হয়। মূলত ডাক্তারের ভুল অপারেশন ও ক্লিনিকের অব্যবস্থাপনায় নবজাতকের মৃত্যু হয়। নবজাতকের মৃত্যু হলে ঐ পরিবারের লোকজনের সাথে ক্লিনিক কর্তৃপক্ষের ব্যাপক গোলযোগ সৃষ্টি হয়। এক পর্যায় আর্থিক লেনদেনের মাধ্যমে গোপনে ক্লিনিক কর্তৃপক্ষ পরিবারের সাথে সমঝোতা করে। উল্লেখ্য ক্লিনিকের মালিক আব্দুল হামিদ লালন শাহ ক্লিনিক নামে একটি অবৈধ ক্লিনিক পরিচালনা করতেন।

২০১৫ সালের ৯ই সেপ্টেম্বর ভ্রাম্যমান  আদালত ঐ ক্লিনিকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং অপ-চিকিৎসায় রোগী  ও নবজাতক মারা যাওয়ার কারণে ক্লিনিকটি সীলগালা করে দেয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কাছে ভবিষ্যতে আর ক্লিনিকের ব্যবসা করবো না এই মর্মে মুচলেকা দেয়। কিন্তু সেই প্রতারক আব্দুল হামিদ একই স্থানে আবারো আঃ আজিজ নামে একটি নতুন অবৈধ ক্লিনিক গড়ে তোলে। বর্তমানে ক্লিনিকের অপারেশন থিয়েটারে কোন হাইড্রোলিক টেবিল নেই, মেডিকেল ডাক্তার নেই, ডিপ্লোমা কোন নার্স নেই, ইমাজেন্সি লাইট নেই, অজ্ঞান করার জন্য কোন এ্যনেসথেশিয়া মেশিন নেই, রক্ত বন্ধ করার জন্য ডায়াথামি মেশিন নেই। ক্লিনিকের সাইন বোর্ডে এ্যাম্বুলেন্স এর কথা লেখা থাকলেও তার কোন অস্তিত্ব নেই।

এ ব্যাপারে ক্লিনিকের মালিকের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন আমি ব্যস্থ আছি বলে মোবাইল রেখে দেন। উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার তদরকির অবহলার কারনে এই সব ভুইফোঁড় ক্লিনিকগুলো গড়ে উঠেছে। খুব শিঘ্রই মোবাইল কোর্টের মাধ্যমে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য গত বছর অপ-চিকিৎসার কারণে উপজেলার ভৈরবা জননী ক্লিনিকে ১০ জন অপারেশন রোগী মারা যায়। সে সময় ঝিনাইদহ সিভিল সার্জনের পক্ষ থেকে অবৈধভাবে গড়ে উঠা ক্লিনিকগুলো বন্ধ করে দেয়। বর্তমানে সেগুলো আবার নামে-বেনামে চালু করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা ইউ.এইচ.এন্ড এফপিও ডাক্তার নাসির উদ্দিন জানান তিনি বর্তমানে ট্রেনিং –এ আছেন। এ বিষয়টি তার নলেজে নেই।


এ ক্যটাগরির আরো খবর..