× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

মহেরপুরে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন

admin
হালনাগাদ: রবিবার, ৫ মার্চ, ২০১৭

মেহের আমজাদ,মেহেরপুর (০৪-০৩-১৭) মেহেরপুরে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি তুহিন আরন্য-এর  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল, মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান ও পুলিশ সুপার পতœী সালমা আক্তার, সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আরিফুল এনাম বকুল।

আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাধারন সম্পাদক ও জাগো মেহেরপুর-এর মুখপাত্র শোয়েব রহমান।

আবিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত পি.পি এ্যাড. শহিদুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপালী খাতুন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল হক।

বিদ্যালয়ের বুদ্ধি প্রতিবন্দী শিক্ষার্থীরা নাচ, গান, খেলাধুলাসহ বিভিন্ন ধরনের প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন।  অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে অতিথিরা বিদ্যালয়ে পৌছালে তাদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা।


এ ক্যটাগরির আরো খবর..