কলারোয়ায় কেড়াগাছি গ্রামের পুকুর থেকে এক মহিলার মরাদেহ উদ্ধার

কলারোয়ায় কেড়াগাছি গ্রামের পুকুর থেকে এক মহিলার মরাদেহ উদ্ধার
এম.এ.জলিলঃবিশেষ প্রতিনিধিঃ  সাতক্ষীরা কলারোয়ায় শাহিলা ওরফে সোনাভান (৪৫) নামে এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।  সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের একটি পুকুর থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়।  সোনাভান ওই গ্রামের বদরুজ্জামানের স্ত্রী এবং ২ মেয়ে ও ১ ছেলের জননী।
মৃতের বড়ভাই একই গ্রামের আকবর আলী জানান, গত রাত আনুমানিক ৯টা থেকে সোনাভানকে পাওয়া যাচ্ছিলো না। রাতে ও সকালে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েও তাকে পাওয়া যায়নি।
হঠাৎ সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির খানিক দূরের একটি ছোট পুকুর পাড়ে ওড়না-সেন্ডেল পাওয়া যায়। তখন পুকুরের পানিতে জাল ফেলে তার মৃতদেহ উদ্ধার হয়। পুকুরে বাঁশের সিঁড়ির নিচে আটকে রাখা অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায় বলে তিনি জানান।
খবর পেয়ে কলারোয়া থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াসসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল ও প্রাথমিক তদন্ত সম্পন্ন করেন। সেসময় মৃত সোনাভানের ভাই আকবর আলীর অভিযোগের প্রেক্ষিতে একই গ্রামের সাইদুল্লার পুত্র রিপন (২৫)কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।
মৃত সোনাভান ও রিপনের বাড়ি প্রায় পাশাপাশি। জানা যায়, এদের মধ্যে পারিবারিক বিরোধ ছিলো।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।