ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ অবরোধ

বিশেষ প্রতিবেদকঃ শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সি এ নিটওয়্যার পোশাক কারখানার শ্রমিকরা অবরোধ করে বিক্ষোভ করেছে  ।

কারখানার কাটিং অপারেটর জান্নাত আরা বলেন, গত ৪-৫ দিন আগে তাকে উৎপাদন ফ্লোর থেকে ডেকে নিয়ে সাদা কাগজে স্বাক্ষর দিতে বলেন। পরে স্বাক্ষর না দিলে তাকে জোর করে কারখানা থেকে বের করে দেন।

 তাই আজ বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বেলা ১১.৩০ পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন। এসময় টিয়ারসেল ছুঁড়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি শান্ত করেছে পুলিশ। তবে এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ফিনিশিং বিভাগের অপারেটর হাসিনা বেগম ও আবু বকর, সুইং অপারেটর জাহানারা বেগম ও তারেক মিয়া জানান, সকালে কাজে যোগ দিতে এলে নিরাপত্তাকর্মীরা প্রায় ৪০০ শ্রমিককে কারখানায় প্রবেশ করতে দেননি।

পরে শ্রমিকরা লাঠিসোটা নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) সাহেব আলী পাঠান বলেন, ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। পরে টিয়ারসেল ছুঁড়ে শ্রমিকদের সড়ক থেকে সরানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।