× Banner
সর্বশেষ
খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা খ্রিস্টান পাদ্রিদের, ভিডিও ভাইরাল দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে – রেভল্যুশনারি গার্ড নড়াইলের কালিয়ায় ম্যাজিস্ট্রেট অভিযান অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার  দলীয় সাংসদদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন বিএনপির লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি

মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ হলেও মানছেন না কেউ

admin
হালনাগাদ: সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ দেশের ২২টি জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে নসিমন-করিমন ও সিএনজি অটোরিকশাসহ ঝুঁকিপূর্ণ তিন চাকার যান চলাচল বন্ধ ঘোষণা করা হলেও তা মানছে না কেউই। হাইওয়ে পুলিশের তৎপরতায় মাঝে কিছুটা কমলেও এখন আবারো বিভিন্ন মহাসড়কে পুরোদমে চলছে এসব যান।

সংশ্লিষ্টরা বলছেন, আলাদা লেন বা রাস্তা তৈরি না হওয়ায় এসব যানবাহনের মহাসড়ক ব্যবহার ঠেকানো যাচ্ছে না। অন্যদিকে হাইওয়ে পুলিশ বলছে, নিয়মিত অভিযান চালিয়ে এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন তারা।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশ। নিষেধাজ্ঞা অমান্য করে পুরোদমে চলছে বিভিন্ন ধরণের অটোটেম্পু, ব্যাটারিচালিত রিকশা ও ভটভটি।

ছোটখাটো এসব হালকা যান মহাসড়কে দূরপাল্লার গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে যাত্রী পরিবহন করছে। নানা অজুহাতে নিষেধাজ্ঞা মানছেন না চালকরা। যাত্রীরাও উঠছেন ঝুঁকি নিয়ে।

নিষেধাজ্ঞা আরোপের সময় তিন চাকার এসব যানের জন্য আলাদা রাস্তা কিংবা লেন চিহ্নিত করে দেয়ার ঘোষণা থাকলেও পরে আর সে বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। চালকরা বলছেন, আলাদা লেন থাকলে তাদের আর মহাসড়ক ব্যবহারের প্রয়োজন হবে না।

এদিকে গাজীপুর অঞ্চল হাইওয়ে পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলছেন, নিয়মিত অভিযানে এসব যানবাহন চলাচল কমাতে পারলেও লোকবল স্বল্পতায় তা শতভাগ বন্ধ করা যাচ্ছে না।

পুলিশ কর্মকর্তা আরও জানান, শুধু গাজীপুর জোনের ১৫টি জেলায় নিষেধাজ্ঞা অমান্য করায় গত সাড়ে তিন মাসে তিনচাকার যানবাহন আটক করা হয়েছে সাড়ে তিন হাজার, মামলা হয়েছে আড়াইহাজার, আর জরিমানা আদায় করা হয়েছে প্রায় সাড়ে আট লাখ টাকা।


এ ক্যটাগরির আরো খবর..