× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ডেস্ক

মুন্সিগঞ্জ ভোগদিয়া মহাশ্মশান ঘাটে শ্রীশ্রী বাসন্তী মায়ের ৫ম বার্ষিকী পূজা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
শ্রীশ্রী বাসন্তী মায়ের ৫ম বার্ষিকী পূজা

মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার বেজগাঁও ভোগদিয়া স্বর্গীয় নিবারণ চন্দ্র ভট্টাচার্য্য কেন্দ্রীয় মহাশ্মশান ঘাটে শ্রীশ্রী বাসন্তী মায়ের ৫ম বার্ষিকী পূজা অনুষ্ঠিত হচ্ছে।

গত ২৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত পাঁচদিনব্যাপী মহাশ্মশান ঘাট তরুণ সমাজ এর উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে।

পূজোর আনন্দে পুরো এলাকা জুরে উৎসব মুখোর পরিবেশ বিরাজ করছে। “দর্শনে তৃপ্তি, ভক্তিতে মুক্তি”। তাই বাড়ীর প্রাঙ্গণে মাকে দর্শন ও ভক্তিভরে স্মরণ করার প্রয়াসে দীর্ঘ ৫দিন ধরে দূরআগত বহু ভক্তবৃন্দের সমাবেশ ঘটে। দৈনন্দিন পূজোর পরিক্রমা শেষে ভক্তবৃন্দের মাঝে চলছে মায়ের প্রসাদ বিতরণ। মন্দির প্রাঙ্গনের রাস্তা ও প্রতিমা মন্ডপে রং বেরঙের আলোকসজ্জার কারুকাজ যেন মানুষের মনকে মোহিত করছে। পুরোহিত বা ব্রাহ্মনের মন্ত্র উচ্চারণের মাধ্যমে ৩১ মার্চ মায়ের দশমী পূজা শেষে প্রাথমিক ভাবে হাঁড়ির জলে মায়ের রূপ হিসেবে দর্পন বিসর্জন দেওয়া হবে। অতঃপর মন্দিরের পূজারীবৃন্দ ও এলাকাবাসীর সহযোগিতায় মধ্য রাতের শুভমুহূর্তে ধূপ, দ্বীপ, মোমবাতি প্রজ্জ্বলণ ও ঢাকের তালে মন্ত্রউচ্চারণের মাধ্যমে দেবী বাসন্তী মা’কে নদীতে বিসর্জন দেওয়া হবে।

২৯, ৩০ ও ৩১ মার্চ বুধ, বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যা ৭টায় শ্রীমদ্ভগবদ্‌গীতা পাঠ অনুষ্ঠিত হবে। এবার দেবীর ঘোটকে আগমন ও দোলায় গমন।


এ ক্যটাগরির আরো খবর..